আগামী বুধবার চাঁদপুরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে

চাঁদপুর খবর রিপোর্ট: আগামী ১৭মে বুধবার চাঁদপুরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে । সেভাবেই হেড অফিস থেকে জানানো হয়েছে । গতকাল ১৫ মে এমনই তথ্য দৈনিক চাঁদপুর খবরকে জানান চাঁদপুর বাখরাবাদ গ্যাস অফিস ম্যানেজার মো:মোবারক হোসেন ।

তিনি বলেন চাঁদপুর শহরের কিছু কিছু জায়গায় গ্যাসের চাপ কম । বেশীরভাগ জায়গায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে । আর হাজীগঞ্জ ও মতলবে গ্যাসের কোন সংকট নাই ।

এদিকে চাঁদপুর শহরে কিছু কিছু হোটেলে গ্যাস সংকটে পড়েছে ।এ জন্য হোটেলে পাকের আইটেম কমেছে । আবার অনেক বাসা বাড়ীর লোকজন গ্যাস সংকটের কারণে বাধ্য হয়ে হোটেলের খাবার খাচ্ছে ।

 

সম্পর্কিত খবর