চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউপির শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ব্যক্তিগত অর্থায়নে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী ডাকাতিয়া নদী তীরবর্তী শতাধিক বেদে পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল ১৪মে (রবিবার) বেলা ১২টায় শাহতলী ডাকাতীয়া নদী তীরে বেদে পরিবারের মাঝে শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী পক্ষে শুকনা খাবার বিতরণ করেন শাহতলী জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার ।
এসময় উপস্থিত ছিলেন ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো: হযরত আলী, শাহমাহমুদপুর ইউপির গ্রাম পুলিশ মো: বাদশা গাজী।
এদিকে, ঘূনিঝড় মোখার কারনে শাহতলীতে বেদে সম্প্রদায়ের সার্বক্ষনিক খোজঁখবর নেওয়ায় বেদে পরিবারের পক্ষ থেকে শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী কে ধন্যবাদ জানান তারা।




