স্টাফ রিপোর্টার :চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের দক্ষিণ মৈশাদী গ্রামের গাজী বাড়ির জনৈক প্রবাসীর স্ত্রী কে গভীর রাতে তাঁর বসত ঘরের সামনে গিয়ে উত্যক্ত করার অভিযোগে চাঁদপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
উক্ত অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ মৈশাদী গাজী বাড়ির জনৈক প্রবাসীর স্ত্রী কে প্রায়ই পাশ্ববর্তী বেপারী বাড়ির মোফাজ্জল বেপারী (৪৫) পিতা- লতিফ বেপারী প্রায়ই ঐ প্রবাসীর স্ত্রী কে উত্ত্যক্ত করতো। ঘটনার আগের দিন গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি ঐ মহিলার বসত ঘরের দরজায় গিয়ে দরজা খোলার চেষ্টা করে। এরপর দরজা খুলতে না পেরে চলে যায়।
পরের দিন এঘটনা বিষয় প্রবাসীর বড়ভাই তোফায়েল গাজী এ ঘটনার বিষয় তাঁর কাছে এ বিষয়ে জানতে চাইলে মোফাজ্জল বেপারী,তাঁর ভাই তাফাজ্জল বেপারী, তুহিন বেপারীর নেতৃত্বে দেশীয় অস্ত্র সস্ত নিয়ে কুপিয়ে তোফায়েল গাজী সহ ৩ জনকে আহত করে। শুধু তাই নয়, এঘটনার পর তাঁরা গাজী বাড়িতে হামলা চালিয়ে বেশকটি বসতঘর ভাংচুর করে।
এদিকে ঘটনার পর স্থানীয়দের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে এবং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
অপরদিকে হামলায় আহতদের মধ্যে সকলকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এদের মধ্যে তোফায়েল গাজীর অবস্থা আশংকাজনক বিধায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
অপরদিকে জানাযায়, মোফাজ্জল বেপারীর বিরুদ্ধে এরআগেও বেশকটি নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।
আরো জানাযায়, মোফাজ্জল বেপারী একসময় মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয়ে দপ্তরী হিসেবে কর্মরত ছিলো। নারী সংক্রান্ত বিষয়ের জের ধরে তাঁকে নিয়ে এলাকাবাসী ও স্কুলের ছাত্রীরা আন্দোলন করলে কতৃপক্ষ চাকুরীচ্যুত করতে বাধ্য হন।
তাই এলাকাবাসী ঘটনায় মোফাজ্জল বেপারীর দৃষ্টান্তমুলক বিচার দাবি করেছে।




