চাঁদপুর খবর রির্পোট: ঘূর্নিঝড় মোখার কারনে চাঁদপুর লঞ্চঘাটে সর্তকর্তামূলক প্রচারণা চালিয়েছে চাঁদপুর নৌ-থানা পুলিশ।
গতকাল ১৩মে (শনিবার) সকাল থেকেই এ সতর্কতামূলক প্রচারনা চালাচ্ছেন চাঁদপুর নৌ-পুলিশ।
এ বিষয়ে চাঁদপুর নৌ-থানা পুলিশের ওনি মো: কামরুজ্জামান বলেন, ঘূর্নিঝড় মোখাকে ঘীরে নদী উত্তাল থাকায় সকলকে নিরাপদে থাকার জন্য সকলকে নিরাপদে থাকার জন্য উর্ধ্বতনের নির্দেশে এ প্রচারণা চালিয়য়ে যাচ্ছি।
তিনি প্রচারনায় আরো বলেন, সকল প্রকার যাত্রীবাহী লঞ্চ, ট্রলার এবং মাছ ধরার ট্রলার এবং মাছ ধরার ট্রলার সবাই নিরাপদ স্থানে অবস্থান করবেন। ঘূর্নিঝড়ের সময় কেউ নদীপথে যাত্রা করবেন না। আপনারা স্ব স্ব অবস্থানে থাকবেন।




