আশিকাটি ও কল্যানপুরে কমিউনিটি ডায়ালগ সেমিনার

এম.এম কামাল : চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব, আমি সমাজকর্মী পরিবার ও শিশুর সুরক্ষায় সবসময় রয়েছি, এই স্লোগান কে সামনে রেখে, কমিউনিটি ডায়ালগ সেমিনার অনুষ্ঠিত।

গতকাল ১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় আশিকাটি ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং সকাল ১১টায় কল্যাণপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীর সভাপতিত্বে চাঁদপুর সদর উপজেলা
সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার রবিউল ইসলাম এর পরিচালনায় কমিউনিটি ডায়ালগ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল উদ্দিন, বক্তব্য রাখেন সহকারী সমাজ সেবা অফিসার মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী মোঃ শাহজাহান খান, এসময় উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ দুলাল মাল, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ সোহাগ ৩ নং ওয়ার্ড মেম্বার মহসিন, ৪নং মেম্বার বিল্লাল বেপারী, ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ বিল্লাল মাল, ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ আলফু খান, ৭ নং ওয়ার্ড মেম্বার কামাল,

৮ নং ওয়ার্ড মেম্মার তাফু কাজি, ৯ নং ওয়ার্ড মেম্বার শামসুল হক, মহিলা মেম্বার রাশিদা বেগম, শিল্পী বেগম, আয়শা খাতুন, কল্যাণপুরে উপস্থিত ছিলেন, মেম্বার মোঃ ঈমাম ফরাজি, মেম্বার ছালামত খান, মেম্বার আঃ মমিন, মেম্বার আঃ কাদির, মেম্বার খোরশেদ আলম, সেলিম মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর