শিক্ষক নাজমা আক্তারের নিহতের ঘটনায় মামলায় চার্জসীট হবে করে ?

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের ঘোষেরহাটে ঘাতক বোগদাদ বাসের আঘাতে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তারের নিহতের ঘটনায় সড়ক পরিবহন ১০৫ ধারায় আইনে আলোচিত মামলার (নং ৪৭ তাং ২১নভেম্বর ২০২২ ) চাজর্সীট দাখিলের অশ্চিয়তা দেখা দিয়েছে ।

ঘটনাটি ধামাচাপা দিতে বোগদাদ বাসের মালিক পক্ষের চাঁদপুরের একটি অংশ তৎপর হয়ে উঠেছে । অভিযোগ করেছে শিক্ষিকার পরিবার ।

শিক্ষিকার পরিবার ও বাদী পক্ষের হতাশা দেখা দিয়েছে । মামলার আইও এসআই সলিমউল্লাহর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না । ১মাস ২৩দিন অতিবাহিত হলেও মামলার কোন অগ্রগতি নেই ।

জানা গেছে, সম্প্রতি ঘাতক বোগদাদ বাসের চালক আদালতে আত্নসমার্পন করে কারাগারে যান এবং পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়েছেন । এখন আটক জব্দ ঘাতক বোগদাদ বাস ছাড়িয়ে নিয়ে আদালত পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন বোগদাদ বাসের মালিক পক্ষ । মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সলিমউল্লাহর ভূমিকা নিয়েও এরই মধ্যে প্রশ্ন উঠেছে ।

বোগদাদ বাসের পক্ষে একটি চক্র জোরালো ভাবে তৎবির চালিয়ে যাচ্ছেন । উক্ত মামলার বোগদাদ বাসের মালিক কুমিল্লার হক সাহেব এখনোও ধরাছোয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে । চার্জসীটে বোগদাদ বাসের মালিক কুমিল্লার হক সাহেবকে অর্ন্তভূক্তির দাবীও করছেন বাদী পক্ষ । মামলায় শুধুমাত্র এখনো ড্রাইভার আসামী রয়েছে ।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান ঘোঘেরহাটে শাহতলীর সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তারের নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলায় তদন্তের বিষয়টি মামলার আইওকে গুরুত্বের সাথে দেখতে বলবো । আবশ্যই মামলারটি চার্জসীট হবে । দ্রুত চার্জসীট দেওয়ার ব্যবস্থা নিবো ।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার এসআই তদন্তকারী কর্মকর্তা সলিম উল্লাহকে জানান,মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছি ।

এদিকে মামলার বাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস ও সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তারের সন্তানরা জানান,আমরা ন্যায় বিচার চাই ।

এ ঘটনায় দায়ী বোগদাদ বাস চালক ও মালিকের বিরুদ্ধে আইনী ব্যবস্থার দাবী করছি ।সেই সাথে দ্রুত মামলার চাজর্র্সীট দাখিলের দাবী করছি । ঘটনাটি ন্যায় বিচারের জন্য চাঁদপুরের পুলিশ সুপার ও ওসির সুদৃষ্টি কামনা করছি।

 

সম্পর্কিত খবর