চাঁদপুর খবর রির্পোট: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন চাঁদপুর শহরে আজ শনিবার (১৪জানুয়ারী) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৭ঘন্টা মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১২জানুয়ারী) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বিউবো চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
বিক্রয় ও বিতরণ বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিদ্যুৎ বন্ধের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩কেভি বাস সেকশন-২ এর বার্ষিক মেরামত ও সংরক্ষণ সংক্রান্ত কাজের জন্য আগামী ১৪/০১/২০২৩ইং তারিখ রোজ শনিবার সকাল ৭টা হতে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
মেরামত ও সংরক্ষণ কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।




