চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া গ্রেপ্তার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বৃহস্পতিরব (১৯ নভেম্বর ) চাঁদপুরে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন গতকাল রাতে জানান, চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদের নেতৃত্বে যৌথ টীমের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে ।

অভিযানে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে নাশকতা মামলাসহ নানা অভিযোগ রয়েছে । তবে কি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তার এখনো জানা যায়নি ।

সম্পর্কিত খবর