
গোলাম সারওয়ার সেলিম : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পেন্নাই সড়কসহ বিভিন্ন পয়েন্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যে এবং অবৈধ লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়ন এবং মতলব পৌরসভার বিভিন্ন পয়েন্টে বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা লকডাউন বিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
নারায়ণপুর বাজারের গৌরীপুর পেন্নাই সড়কে লকডাউন বিরোধী মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.মো.জালাল উদ্দিন।
তিনি কার্যক্রম আওয়ামী লীগের উদ্দেশ্য করে বলেন, সারা দেশে অগ্নি সংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে আবারো প্রমাণ করলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার এ বাংলার মাটিতে নেই। মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ এবং হাঙ্গর সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একটি মামলাও আপনাদের বিরুদ্ধে হয়নি। আমি চেয়েছিলাম আপনারা শান্তিতে বাস করেন। কিন্তু আপনারা সেই শান্তি চান না। আপনারা যেভাবেই দেশে অরাজকতা সৃষ্টি করছেন আপনাদের ঠিকানা হবে জেলখানায়।
তাদের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন মতলব উত্তর দক্ষিণের একটি বাড়িতে যদি আগুন সন্ত্রাস সৃষ্টি করেন তাহলে আওয়ামী লীগের একটি পরিবার ও শান্তিতে বসবাস করতে পারবেন না।
পথসভায় উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরণের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। তিনি বলেন,
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে আমরা ড.জালাল উদ্দিন এমপির নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছি। মতলব দক্ষিণ উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।
মতলব বাজারে লকডাউন বিরোধী প্রতিবাদ মিছিল শেষে বক্তব্যে পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে মতলবের মাটিতে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
মতলবের মুন্সীরহাট বাজার এলাকায় লকডাউন বিরোধী প্রতিবাদ মিছিল শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর বলেন, ড.জালাল উদ্দিন এমপির দিক নির্দেশনায় মতলব দক্ষিণ উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ফ্যাসিবাদ আওয়ামী বিরোধী প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠেছে। বিএনপি সরকারের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবো এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তাঁরা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবৈধ লকডাউন বিরোধী অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, চাঁদপুর জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোদির তালুকদার, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জাকির, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিলাদ মাহমুদ জিসান।
এছাড়া এছাড়া বিভিন্ন পয়েন্টে লকডাউন বিরোধী অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিলে যারা উপস্থিত ছিলেন মায়েরগাঁ উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহাসিন প্রধান, নারায়ণপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মন্ত্রী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কাদেরগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক দুলাল পাটোয়ারী,
যুগ্ন আহবায়ক জিলানী তালুকদার, উপাধি উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন খান, সাধারণ সম্পাদক মাসুদ প্রধান,উপাধি দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসিম পাটোয়ারী এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মী।



