চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাসার পাশের ফ্ল্যাটে আগুন!

মহসিন হোসাইন : চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাসার পাশের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খবরটি ছড়িয়ে পড়লে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চাঁদপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ওই বাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে মাঝপথে যাওয়ার পর পুনরায় খবর আসে, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি আরও জানান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাসার পাশের একটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। ফ্ল্যাটের বাসিন্দারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা মাঝপথ থেকে ফিরে আসেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ ঘটনা সম্পর্কে তাঁদের কাছে তেমন কোনো তথ্য নেই। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর