চাঁদপুর পৌর ১১ নম্বর ওয়ার্ড জামায়াতের সহযোগী সমাবেশ

স্টাফ রিপোর্টার: মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পৌরসভার নিউ ট্রাক রোডে অবস্থিত আল-আমিন মডেল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতির মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরকালে চিরস্থায়ী নাজাত বা মুক্তি লাভ করা।

এ লক্ষ্য অর্জনের জন্য দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং আল্লাহর দেওয়া নেয়ামতের জন্য সর্বদা কৃতজ্ঞ থাকতে হবে। সংগঠনের প্রতিটি দায়িত্বকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে এবং তাকওয়া ও সততার সঙ্গে জীবন পরিচালনা করতে হবে।

১১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. শরীফ খানের সভাপতিত্বে এবং ওয়ার্ড জামায়াতের অফিস সম্পাদক মঞ্জুর হোসাইনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, অফিস সম্পাদক অধ্যাপক ওমর ফারুক, অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং জেলা জামায়াত নেতা আব্দুস শুক্কুর মস্তান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের নেতাদের মধ্যে আমির খলিফা, শাহ আলম খলিফা, খাজা আহম্মদ, মজিবুর রহমান ভূঁইয়া, দেলোয়ার হোসেন ভূঁইয়া, ছলেমান খান, সোহেল বেপারী, রাসেল বেপারী, মনির গাজী, দেলোয়ার দেওয়ান, অধ্যাপক মাহবুবুর রহমান, মুরাদ হোসেন ও যুবনেতা মমিন মিজিসহ স্থানীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর