আজ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে চাঁদপুরে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: আজ ১০অক্টোবর ২০২৬ খ্রি তারিখ রোজ শনিবার বেলা ১২টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাবুরহাট শাখার মিলনায়তনে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে চাঁদপুর জেলার মাধ্যমিক পর্যায়ের সকল কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

গত ৭অক্টোবর (বুধবার) চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মাঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্পর্কিত খবর