
চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলী এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদ কালে স্থানীয় মাদক প্রতিরোধ কমিটির সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে জনৈক রবিউল ইসলাম রবি গাজী (৩৫) পিতা:নুরু গাজী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিলো ।
এ সময় স্থানীয় জনতা রবি গাজীসহ দুইজনকে আটক করে স্থানীয়রা মারধর করেন। পরে তাঁদের চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
যদিও পুলিশ মাদক সংক্রান্ত কোন মামলা না করে পৃবের ডাকাতির মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে গতকাল ৭ অক্টোবর রবি গাজী(৩৫)সহ দুজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় । তাই বিষয়টি নিয়ে ধুম্যজাল সৃষ্টি হয় ।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শাহতলী মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। যদিও সন্দেহেজনক দু’জনের কাছে কোন মাদক পাওয়া যায়নি । এ খবর পেয়ে রবিউল ইসলাম রবি গাজীর নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেলে করে একদল যুবক নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তাঁরা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে মাদকবিরোধী কমিটির সদস্যদের সাথে সংঘষে লিপ্ত হয় ।
অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাদকবিরোধী কমিটির সদস্যরা মসজিদের মাইকে বিষয়টি জানালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিলে অভিযুক্তরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন রবি গাজী ও তাঁর দুই সহযোগীকে আটক করে মারধর করেন।
এদিকে পূর্ব শাহতলী মাদকবিরোধী কমিটির সভাপতি জহির চৌধুরী দৈনিক চাঁদপুর খবরকে জানান, শাহতলী এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদ কালে স্থানীয় মাদক প্রতিরোধ কমিটির সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে জনৈক রবিউল ইসলাম রবি গাজী (৩৫) ও তাঁর সহযোগীরা । এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিলো । তাদের হামলায় অল্পের জন্য অনেকেই প্রানে রক্ষা পায় । আমরা এর সুষ্ঠু বিচার দাবী করছি ।সেই সাথে জেলা পুলিশের কাছে স্থানীয় মাদক বিরোধী কমিটির নিরাপত্তার দাবীও করছি ।
অপরদিকে ঘটনার খবর পেয়ে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং চাঁদপুর মডেল থানা পুলিশের সঙ্গে ফোনে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানান। জানা গেছে, ঘটনাস্থলে প্রাপ্ত মোটর সাইকেল গুলো শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের জিম্বায় রাখা হয়েছে । চাঁদপুর মডেল থানা ওসির অনুরোধে স্বপন মাহমুদ মোটর সাইকেল গুলো তার নিজ জিম্বায় রাখেন ।
জানা গেছে, চাঁদপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে রবিউল ইসলাম রবি গাজীসহ আটক দুজনকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ, আটক ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য যায়নি ।
এদিকে ২২/১০/২০২৫ খ্রিঃ চাঁদপুর সদর মডেল থানাধীন ০৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী একটি ডাকাতি মামলায় সন্দিক আসামী হিসেবে রবিউল ইসলাম রবি গাজীসহ আটক দুজনকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ ।




