বৃহস্পতিবার চাঁদপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক

চাঁদপুর খবর রিপোর্ট : ” বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি ” – এ শ্লোগানকে ধারন করে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬ বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চাঁদপুর সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে সকাল ৯ টায় এর উদ্বোধন করবেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ইকবালুর রহিম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিকেল ৪ টায় সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে সনদ এবং চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ক্রেস্ট তুলে দেবেন চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন খান, মতলবগন্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম বিশেষ অতিথি হিসাবে থাকবেন। এছাড়া অতিথি শিক্ষক, সুধী, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ। থাকবেন সমকালের সুহৃদগন । সভাপতিত্ব করবেন সমকাল চাঁদপুর জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক খায়রুল আহসান সুফিয়ান।

সমন্বয়কারীব সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারী, সুহৃদ সহসভাপতি মোহাম্মদ আবুসায়েম ও মহিবুর রহমান নোবেল
।
সারাদেশব্যাপী গত ১০ সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৫৬০ জন বিতার্কিক।

চাঁদপুরে আজ জাতীয় এ বিজ্ঞান বিতর্কে ৮টি স্বনামধন্য স্কুলের ৮ম, ৯ম এবং ১০ম শ্রেণির তিনজন করে ২৪ জন বিতার্কিক।
স্কুলগুলো হচ্ছে – মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আলআমিন স্কুল এন্ড কলেজ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, চাঁদপুর ডেফোডিল স্কুল এন্ড কলেজ, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ও পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়।

দিনব্যাপী এই প্রানবন্ত বিতর্ক অনুষ্ঠানে যথাসময়ে বিতর্কিক, শিক্ষক প্রতিনিধি এবং অতিথিদের সানুগ্রহ উপস্থিতি কামনায় সমকাল চাঁদপুর জেলা সুহৃদ সমাবেশের সংগঠকবৃন্দ। উল্লেখ্য, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলটি বিভাগীয় পর্যায় অংশ নেবে।

সম্পর্কিত খবর