
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। রোববার (৪ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ কার্যালয়ে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে সদ্য পদোন্নতি পাওয়া কনস্টেবল মোহাম্মদ ইসমাইল ও কনস্টেবল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। র্যাংক ব্যাজ পরিয়ে দেয়ার পর পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত দু সদস্যকে অভিনন্দন জানান। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




