চাঁদপুরে বাগানে অভিযান চালিয়ে ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর শহরের বিষ্ণুদি প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান সামির (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) চাঁদপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদি প্রফেসরপাড়া মাঝিবাড়ি বিলসংলগ্ন কালাম মাঝির বাগানে এ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই নাজমুল হক ও এএসআই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুর রহমান সামিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

আটক আব্দুর রহমান সামির চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট উত্তর বেপারী বাড়ির মোস্তফা কামালের ছেলে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর