
স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের তথ্য সংগ্রহ ফরম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় বহরিয়া বাজার রশিদীয়া মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ফরম উত্তোলন কার্যক্রমের আগে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সদস্য পারভেজ করিম বাবু।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নূরুল ইসলাম নূরু ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মৃধা, থানা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. বেলায়েত হোসেন মাঝি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুল মান্নান খান কাজল, রফিক মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গফুর বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির খান, ছিদ্দিক ভূঁইয়া, তৈয়ব খান, সাংগঠনিক সম্পাদক মো. দাদন খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নূরু পাটওয়ারী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ বেপারী, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মৃধা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম মিয়াজী, সদস্যসচিব মো. শামিম রাঢ়ী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিন মাঝি ও বর্তমান সভাপতি মো. শাহিনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে দলীয় তথ্য সংগ্রহ ফরম উত্তোলন করেন চেয়ারম্যান পদে ৭ জন এবং ৯টি ওয়ার্ডের মেম্বার পদে ৬৮ জন প্রার্থী।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ফরম উত্তোলন করেন হাফেজ মো. জাকির হোসেন মৃধা, মো. সুমন ভূঁঞা, মো. নাছির আহমেদ খান, গফুর বেপারী, বেলায়েত হোসেন মাঝি, মো. সুমন ঢালী ও মো. আল আমিন মাঝি।
এ সময় নেতৃবৃন্দ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




