
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলী মাদক প্রতিরোধ ও নির্মূল কমিটির উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে৷
২অক্টোবর (শুক্রবার) সকাল ৮টায় শাহতলী রেল স্টেশন প্রাঙ্গনে এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন
চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা এডভোকেট নুরুল আমিন খান আকাশ।
এ সময় অভিযানে অংশগ্রহন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী, মাদক নির্মূল কমিটির উপদেষ্টা মো: সাইফুল কবির চৌধুরী, সদর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী, মাদক নির্মূল কমিটির উপদেষ্টা মো: রিপন মিজি, মাদক নির্মূল কমিটির সভাপতি মো: জহির চৌধুরী, সহ-সভাপতি আনোয়ার গাজী, সাধারণ সম্পাদক কাসেম গাজী, সাংগঠনিক সম্পাদক মো: সুমন গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ক্যাপসান: পূর্ব শাহতলী মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহন করেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা এড. নুরুল আমিন খান আকাশ। ছবি-দৈনিক চাঁদপুর খবর৷




