শাহতলী কামিল মাদরাসার অফিস সহায়ক ইব্রাহিম মিজির মাতার কুলখানি সম্পন্ন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার অফিস সহায়ক মো: ইব্রাহিম মিজি’র মাতার কুলখানি উপলক্ষে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর (শনিবার) বাদ যোহর শাহতলীস্থ মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

এ সময় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আহসান হাবিব, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মো: শরীফ হাওলাদার।

মিলাদ অনুষ্ঠানে আরো অংশগ্রহন করেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: মো: আব্দুল আজিজ মিজি,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মুন্সী, ডিবি কর্মকর্তা (অব:) মো: সাইফুল কবির চৌধুরী, ৪নং ওয়ার্ড (শাহতলী) সাবেক মেম্বার মো: সফিক কারী, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, মরহুমার স্বামী সোবাহান মিজি, বড় ছেলে মো: ইয়াকুব মিজি, মেঁজো ছেলে খোরশেদ মিজি, সেঝো ছেলে মো: আনোয়ার মিজি সহ মুসল্লীগণ।

দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। পরে মরহুমের কবর জিয়ারত করা হয়।

উল্লেখ্য, গত ১১আগস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়ছিল প্রায় ৫০বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ভাই ও ৩বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত খবর