
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের নিযিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা হারুন বেকারীর স্বত্ত্বাধিকারী মো: হারুন মিজি নেতৃত্বে মৈশাদী গ্রামের বাসিন্দা বয়োবৃদ্ধ ফরিদ উল্লাহ পাটওয়ারী’র উপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ৩অক্টোবর (শনিবার) ভিকটিম ফরিদ উল্লাহ পাটওয়ারী, পিতা: মৃত শাহাদাত উল্লাহ পাটওয়ারী, সাং- মৈশাদী, থানা ও জেলা: চাঁদপুর বাদী হয় এ মামলা দায়ের করেন।
এতে আসামী করা হয় ১। নাহিদ (২৪), পিতা: হারুন মিজি, ২। স্বপন মিজি (৩৮), ৩। মানিক মিজি (৪৫), ৪। হারুন মিজি (৬০), সর্ব পিতা: মৃত আবুল মিজি, ৫। জাকির তপাদার (৫৫), পিতা: আঃ ছাত্তার জমাদার, ৬। খোকন মিজি (৬০), পিতা: মৃত জয়নাল মিজি, সর্ব সাং- মৈশাদী ইউনিয়ন, থানা ও জেলা: চাঁদপুর সহ অজ্ঞাতনামা আরো ১৫-২০ জন।
গত ২অক্টোবর ২০২৬ইং তারিখ, দুপুর অনুমান ২ঘটিকায় চাঁদপুর সদর থানাধীন মৈশাদী তালতলা বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বর্ণিত বিবাদীগণ ভূমিদস্যু, পরধন লোভী, উগ্র, উচ্ছৃঙ্খল, সন্ত্রাসী প্রকৃতির লোক। বাদী তার পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ও খরিদা সম্পত্তিতে স্বস্ত্রীক ভোগখলে করছি। বিবাদীরা উক্ত সম্পত্তি জবরদখলের পায়তারা করে দীর্ঘদিন বাদীকে ও বাদীর স্ত্রীসহ পরিবারের সদস্যকে ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করে।
বাদীকে সহ বাদীর পরিবারকে বিভিন্নভাবে গালিগালাজ সহ হত্যার হুমকি প্রদান করে। উক্ত বিষয় প্রতিবাদ করলে আওয়ামীলিগ নেতা মো: হারুন মিজি’র নেতৃত্বে তার ছেলে ১নং বিবাদী
ঝাড়ু ও নিজ পরিহিত জুতা, কাঠের বাটাম দিয়ে বয়োবৃন্দকে বাদীর সারা শরীরে এলোপাতাড়ি মারপিট করে নীলাফুলা জখম করে।
বাদী আর্তনাদ করে উঠলে বাকি বিবাদীরাও বাদীকে গালমন্দ করে ঝাড়ু ও জুতা হাতে নিয়া বাদীর গালে, নাকে, মুখে ও সারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট ও লাথি, কিল, ঘুষি মারিয়া নীলাফুলা জখম করে।
জানা যায়, মৈশাদী তালতলা বাজারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয় এবং আরো বিভিন্ন সংবাদ মাধ্যমেও ঘটনাটি প্রচার হয়।
এলাকাবাসী জানান, হারুন বেকারির মালিক মো: হারুন গাজী প্যাসিস্ট আওয়ামীলীগ নেতা। তিনি আওয়ামীলীগ আমলে সাধারণ মানুষের জমি-জমা দখলসহ ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর নির্যাতন করেছে। একজন ৭০বছরের বৃদ্ধের উপর হামলার ঘটনায় এলাকাবাসী প্যাসিস্ট সরকারের দোসর হারুন মিজি সহ সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। সাধারণ মানুষের একটাই প্রশ্ন প্যাসিস্ট হাসিনা সরকারের দোসর কিভাবে এখনো প্রকাশ্যে মানুষের উপর হামলা চালাচ্ছে।
এলাকাবাসী আরো জানান, আমরা এ হামলার ঘটনায় চাঁদপুর জেলা প্রশাসক, চাঁদপুর পুলিশ সুপার ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সহযোগিতা কামনা করছি৷
ক্যাপসান: মৈশাদীতে বয়োবৃদ্ধে ফরিদ উল্লাহ পাটওয়ারী উপর বর্বরোচিত হামলা দৃশ্য।




