কাল চাঁদপুরে হোটেল- রেস্তোরাঁ ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ

চাঁদপুর খবর রিপোর্ট: নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রতিপালন এবং হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত ও পরিবেশন নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী ও প্রধান বাবুর্চিদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগামী কাল ৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর ফয়সাল শপিং মার্কেটের ৩য় তলায় বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন, চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ী এবং প্রধান শেফ (বাবুর্চি) অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণে নিরাপদ খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনসহ খাদ্যের নিরাপদতা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। এতে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ ও প্রেজেন্টেশন প্রদান করবেন চাঁদপুর জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা ফয়েজ জালাল উদ্দিন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত ও পরিবেশন, খাদ্য নিরাপত্তা বিধি অনুসরণ এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করাই এ প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচিটি বাস্তবায়নে চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চাঁদপুর এবং বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি, চাঁদপুর জেলা শাখা সহযোগিতা করছে। প্রশিক্ষণ কর্মসূচিতে সংশ্লিষ্ট হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী ও প্রধান বাবুর্চিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত খবর