
মাসুদ হোসেন : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে বিএনপি সমর্থিত ইউপি সদস্য প্রার্থীদের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মাঝে বিনামূল্যে এসব ফরম বিতরণ করা হয়।
এতে ৭নং ওয়ার্ড থেকে ফরম সংগ্রহ করেছেন— মোঃ মোবারক হোসেন গাজী, মোঃ মিলন মিজি, বিল্লাল হোসেন পাটওয়ারী, মোঃ অলিউল্লাহ গাজী, মোঃ রুমন হাজী, মোঃ ওয়াসিম হাজী, মোঃ হানিফ হাজী। ৮নং ওয়ার্ড থেকে ফরম সংগ্রহ করেছেন— মোঃ মিজানুর রহমান পাটওয়ারী, মোঃ ইব্রাহিম তালুকদার, হাবিবুর রহমান পাটওয়ারী, এমরান হোসেন মিরু, জসিম পাঠান, শাহনেওয়াজ পাটওয়ারী ও হাসান পাটওয়ারী। ৯নং ওয়ার্ড থেকে ফরম সংগ্রহ করেছেন— কবির হোসেন রনি, হারুন পাটওয়ারী, মোঃ কামাল হোসেন হাজী, নাছির হাজী। এছাড়াও উক্ত ৩টি ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন— পারুল আক্তার ও খাদিজা বেগম।
এর আগে এদিন বিকেলে ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মাঝে বিনামূল্যে এসব ফরম বিতরণ করা হয়েছে। ৪নং ওয়ার্ড থেকে ফরম সংগ্রহ করেছেন— দেলোয়ার হোসেন দুলু, শান্ত গাজী, জহিরুল হক নুরু গাজী, হোসেন মিজি , ইমাম হোসেন মিজি, ইউনুছ কাজী । ৫নং ওয়ার্ড থেকে ফরম সংগ্রহ করেছেন— মহসিন তপদার, মমিন খান, আবুল কালাম ঢালী, মোঃ খোরশেদ কাজী, শরীফ পাটওয়ারী এবং ৬নং ওয়ার্ড থেকে ফরম সংগ্রহ করেছেন— আক্তার খান, ইকবাল খান, জাকির বেপারী, রহিম ভুইয়া, আলী হোসেন, মনিরুজ্জামান পাটওয়ারী। এছাড়াও উক্ত ৩টি ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন ৩ জন সম্ভাব্য প্রার্থী।
এদিকে শাহমাহমুদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের ফরম বিতরণ ও সংগ্রহের উদ্বোধন হয়েছে পহেলা অক্টোবর বৃহস্পতিবার। এদিন বিকেলে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মাঝে বিনামূল্যে এসব ফরম বিতরণ করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী।
দলীয় মনোনয়ন ফরম বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী বলেন, চাঁদপুর-৩ আসনের জননেতা এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ দলীয় মনোনয়ন ফরম বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, দলীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নির্ধারিত নিয়ম মেনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে জমা দিতে হবে।
এদিন প্রধান অতিথির কাছ থেকে ১নং ওয়ার্ডের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন কামাল হাওলাদার, আব্দুল কাদের কাজী, সেলিম মিয়াজী, মোঃ মাহবুব গাজী, বিল্লাল হোসেন ও জাফর কাজী। ২নং ওয়ার্ড থেকে ফরম সংগ্রহ করেন মোঃ জহিরুল ইসলাম বেপারী, মোঃ মাহবুব আলম বেপারী, কবির হোসেন মোল্লা, সোহাগ খান, বিল্লাল মল্লিক, মাসুদুর রহমান, হেদায়েতুল্লাহ খান বাবুল ও শাহ আলম সরদার। ৩নং ওয়ার্ড থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মুখলেস গাজী, আবুল কালাম পাটোয়ারী, মজিবুর রহমান মিজি, নুরুল ইসলাম ও জসীমউদ্দীন হৃদয়।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে তিনটি ওয়ার্ডের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন নিলুফা বেগম, রুজিনা বেগম ও মুক্তা বেগম। এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরাও ফরম উত্তোলন করেছেন বলে জানা যায়। ফরম সংগ্রহকারী প্রার্থীদের পূরণকৃত ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ৩ অক্টোবর (শনিবার) ইউনিয়ন বিএনপির কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক এমরান হোসেন মিরু, জেলা যুবদলের সদস্য রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।




