
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) শহরের ওয়্যারলেস বাজার ও ছায়াবাণী মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অধিদপ্তর সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ সংরক্ষণ ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ‘এস এস বাজার’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মেয়াদ ও উৎপাদন তারিখ না থাকা এবং মূল্যতালিকা না টাঙানোর অপরাধে ‘ব্রাদার্স কর্পোরেশন’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযানকালে অন্য সব ব্যবসাপ্রতিষ্ঠানও তদারকি করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে চাঁদপুর জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।




