
সংবাদ বিজ্ঞপ্তি : চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সাবেক পরিচালক ও মেসার্স ওহাব ফিস এন্ড ট্রেডার্স এর চেয়ারম্যান ও পরিচালক আলহাজ্ব মেজবা উদ্দিন মালের পিতা মরহুম হাজ্বী আ: ওহাব মালের ১৫ তম মৃত্যু বার্ষীকি পালিত হয়েছে।
৫ এপ্রিল রবিবার বাদ যোহর বড় ষ্টেশন মাছ ঘাট সংলগ্ন হযরত ওমর (রা:) জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি মানিক জমাদার, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সাবেক পরিচালক হাজ্বী আকবর হোসেন, হাজ্বী আঃ রব, আনোয়ার হোসেন বেপারী, নজরুল ইসলাম সহ ঘাটের মৎস্য ব্যবসায়ী ও মৎস্য ব্যবসায়ী নেতারা।
এছাড়াও আরও উপস্হিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ সভাপতি ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শামিম হোসাইন জমাদার, পৌর যুব দলের যুগ্ম আহবায়ক জিয়া প্রধানীয়া, বিশিষ্ট রাজনীতিবিদ জাহাঙ্গীর পাটওয়ারী সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুরুব্বীগন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত ওমর রা: জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো: সাইফুদ্দিন।
এই দোয়ার আয়োজনে সমবেত মুসল্লীদের কাছে আলহাজ্ব মেজবা উদ্দিন মাল তার মরহুম পিতা হাজ্বী আঃ ওহাব মালের রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য আলহাজ্ব মেজবা উদ্দিন মাল এই মসজিদ সহ আরও একটি মাদ্রাসা ও এতিমখানায় এমন দোয়া এবং মিলাদের আয়োজন করেন।



