হাজীগঞ্জে আওয়াজী জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপান বিষয়ক সেমিনার

হাজীগঞ্জে আওয়াজী জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ২০ আগস্ট ২০২৫ মঙ্গলবার হাজীগঞ্জ বাজারের রাজমহল হোটেলের ৩য় তালায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামের পাক থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতি হিসাবে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের (সিও) মো: আবু নোমান তালুকদার। সেমিনারে জুম মিটিং এ অংশ নেন জাপান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসানোবুও হিরাও।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: মজিবুর রহমান তালুকদার। হাজীগঞ্জে আওয়াজী জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপান বিষয়ক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মো. সেলিম,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২ নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিলন, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রবিউল হাছান রবি। এসময় শিক্ষকমণ্ডলী ও অভিভাবক এবং প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর