শাহমাহমুদপুর ইউপি বিএনপির সভাপতি স্বপন মাহমুদের নামে ফেসবুকে অপপ্রচার : থানায় জিডি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ এর নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে।

৩১জুলাই (বৃহস্পতিবার) ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ বাদী হয়ে মডেল থানায় জিডি করেন।

জিডিতে তিনি বলেন,৩০জুলাই দুপুর ১২টায় khaza alamin নামক আইডি যাহার লিংক https://www.facebook.com/share/19YeimAdSR/দেখতে পাই অজ্ঞাতনামা khaza alamin পরিচয়ধারী মোবাইল ল্যাপটপ কম্পিউটার হতে অথবা অন্য কোন উপায়ে তার ফেসবুক আইডি khaza alamin যাহার আইডি লিংক ttps://www.facebook.com/share/19YeiuAd5R/ হতে আমার নামে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রদান করেন যা আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে এবং সামাজিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করা অপচেষ্ট করা হচ্ছে। আমার সম্মানহানি করার চেষ্টা করছে।আমি বিভিন্ন ভাবে চেষ্টা করেও উক্ত মিথ্যা অপপ্রচার কারীর পরিচয় সনাক্ত করতে ব্যর্থ হই।

এই বিষয়ে সুনিদ্রিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপাদত বিষয়টি সাধারাণ ডাইরীভুক্ত করা হয়েছে। সেই সাথে ফেসবুকে মিথ্যা অপপ্রচারকারীদের সনাক্ত ও মুখোস উম্মোচন করে আইনী ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি।

এ বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার,সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা,ডিবি ও চাঁদপুর মডেল থানার ওসির হস্তক্ষেপ কামনা করছি।

সম্পর্কিত খবর