
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির দুই যুগ (২৪ বৎসর) পূর্তি ও কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর পুলিশ সুপার ও চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এসময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপসঃ) ও চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি সমন্বয়ক রাশেদুল হক চৌধূরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সমন্বয়ক মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি প্রধান সমন্বায়ক চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম।
সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ডাঃ এস এম সহিদ উল্লাহ, সহ-সভাপতি কাজী শাহাদাত, তমাল কুমার ঘোষ, ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া, সাধারন সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, যুগ্ন-সম্পাদক রেবেকা সুলতানা বকুল, আব্দুল্লাহ আল-মামুন,নসাংস্কৃতিক সম্পাদক রূপালী চম্পক, সাংস্কৃতিক সহ-সম্পাদকশিপ্রা মজুমদার, সদস্য প্রৌঃ খোকন চন্দ্র শীল, মোঃ হারুনুর রশীদ পাটওয়ারী,নমোঃ সাইফুল ইসলাম, ইন্ডাষ্ট্রিয়াল কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মফিজুল ইসলাম সেলিম,
সদর উপজেলা কমিউনিটি পুলিশের এর সভাপতি মোঃ সালাহউদ্দিন আহম্মেদ জিন্নাহ,, সাধারন সম্পাদক ওমর ফারুক, চাঁদপুর সদর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারন সম্পাদক জামাল হোসেন, মতলব দক্ষিন উপজেলার সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, মতলব দক্ষিন পৌর কমিটির সাধারন সম্পাদক গণেশ ভৌমিক,, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি মোঃ হেলাল উদ্দিন,, সাধারন সম্পাদক মোঃ বাহাউদ্দিন, কচুয়া উপজেলার সাধারন সম্পাদক প্রাণধন দেব, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির, হাইমচর উপজেলার সাধারন সম্পাদক ইউসুফ যুবায়ের সিমুল।
সভায় অক্টোবর মাসের শেষ শনিবার হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পুলিশ ও কমিউনিটি পুলিশিং পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে, পদযাত্রা করে শিল্প কলা একাডেমীতে আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।



