চাঁদপুরে ৫শ ৩০পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে দু’টি পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫শ ৩০পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

৩ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানাধীন ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ডিয়ারমন্ডলের সাকিনের তালুকদার বাড়ির ব্রীজের উপর থেকে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ ইমরান হোসেন প্রকাশ কাফি (৩০), গ্রাম-বালিথুবা (দক্ষিণ, হরিয়া বাড়ী), ওয়ার্ড নং-৬, ২নং বালিথুবা ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামালা নং-৪, তারিখ-৩অক্টোবর, ধারা-২০১৮ সনের মাদক আইনের ১০(ক) রুজু করা হয়।

২অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানাধীন মতলব পৌরসভার বার ঠালিয়া ঢাকিরগাঁও সাকিনস্থ জনৈক মোখলেছুর রহমান এর স-মিলের সামনে খালি জায়গায় হইতে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব দক্ষিন থানা পুলিশ।
এ সময় আটককৃত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম(৩৯) কাছ থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর মোঃ রবিউল ইসলাম(৩৮), স্থায়ী: গ্রাম- ঢাকিরগাঁও, উপজেলা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার এফআইআর নং-২, তারিখ- ৩ অক্টোবর, জি আর নং-১১৩, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; নিয়মিত মামলা রুজু করা হয়।

এদিকে, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।

সম্পর্কিত খবর