চাঁদপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪অক্টোবর (বুধবার) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে কিট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত সকলের সরকারি ইউনিফর্ম, বেল্ট, বুটসহ আনুষাঙ্গিক সরকারি কিট সামগ্রী পরিদর্শন করে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।

চাঁদপুর জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন চাঁদপুর পুলিশ লাইনের আরআই মোঃ মতিন উল্যাহ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর