
চাঁদপুর খবর রির্পোট: চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয় এর পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শন করেন।
গতকাল ৩অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয় এর পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম পরিদর্শনে আসলে চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক রজত শুভ্র সরকার।
পরিদর্শন কালে তিনি সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সকল কর্মকর্তার সাথে মতবিনিময় করেন এবং জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর আয়োজনে এসডিজি বাস্তবায়নে সমাজসেবা অধিদফতরের করণীয়’ শীর্ষক ইনহাউজ প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিতত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয় এর অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক রজত শুভ্র সরকার।



