
মতলব প্রতিনিধি:নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে শুক্রবার বিকেলে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন মুন্সীর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রসুলপুর থেকে শুরু হয়ে বদরপুর, হরিদাসপাড়া, কাশিমপুর ও জোরপুল প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল থেকে এসময় ‘ধরি-ধরি-ধরি না, ধরলে কিন্তু ছাড়িনা’, ‘হৈ হৈ রৈ রৈ, আওয়ামী লীগ গেলি কৈ?’, ‘রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘আপা-আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘শেখের বেটি আইবোনা, আপা-আপা করিস না’—এ ধরনের নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন খান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন বকাউল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডা. আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ মিয়াজী, সদস্য আশিকুর রহমান বাবু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাসিম মিয়াজী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন হাজী, স্বেচ্ছাসেবক দলনেতা শাহজালাল বাবু, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইউসুফ মুন্সী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেলাল আব্বাসীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



