পুরানবাজার ডিগ্রি কলেজে পাসের হার ৪৪.৯১ শতাংশ!

চাঁদপুর খবর রিপোর্ট : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ থেকে ৫৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬০ জন। কলেজটির পাসের হার ৪৪.৯১ শতাংশ। তবে এ বছর প্রতিষ্ঠানটি থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ২৬০ জন কৃতকার্য এবং ৩১৯ জন অকৃতকার্য হয়েছে। এ বছর কলেজটির পাসের হার ৪৪.৯১ শতাংশ হলেও জিপিএ-৫ না পাওয়ার বিষয়টি ফলাফলে উল্লেখযোগ্য হয়ে রয়েছে।

সম্পর্কিত খবর