
চাঁদপুর খবর রিপোর্ট : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চাঁদপুর আল-আমিন একাডেমি কলেজ থেকে ৪৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯০ জন।
কলেজটির পাসের হার ৫৯.৬৭ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে মোট ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ২৯০ জন পাস এবং ১৯৬ জন অকৃতকার্য হয়েছে।
ফলাফলে কলেজটির পাসের হার ৫৯.৬৭ শতাংশ। জিপিএ-৫ অর্জনকারী ২ শিক্ষার্থীসহ উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা।



