চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার ১৮ বছর পূর্তি উৎসব পালন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের গৌরব ও পথচলার ১৮ বছর পূর্তি এবং দ্বিতীয় সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগীতার স্থান নির্ধারণ রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শিল্পী কল্যাণ পরিষদের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা, দ্বিতীয় সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগীতায় সেরা ১০ কণ্ঠ শিল্পীর স্থান নির্ধারণ প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান করা হয়।

গত ১ নভেম্বর রোববার বিকেল ৪টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার ১৮ বছর পূর্তি উৎসব উদযাপন পরিষদের আহবায়ক মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, বিশিষ্ট নাট্যকার ও সাংস্কৃতিক সংগঠক লিটন ভূঁইয়া, চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর হোসেন বাহার, চাঁদপুর জেলা জাসাসের সদস্য সচিব ও চাঁদপুর সাংস্কৃতিক চর্চ্চা কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন শিকদার।

চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার ১৮ বছর পূর্তি উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী কে এম মাসুদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমান হাবিব, চাঁদপুর সাংস্কৃতিক চর্চ্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী, চাঁদপুর থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবু, চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার ১৮ বছর পূর্তি উৎসব উদযাপন পরিষদের যুগ্ম-আহ্বায়ক দীন মোহাম্মদ জিল্লু, উপদেষ্টা সদস্য এমদাদুল হক মিলন, প্রথম সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগিতায় (২০১৮সাল) প্রথম স্থান অধিকারকারী দীপা রায় চৈতী।

দ্বিতীয় সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগীতার স্থান নির্ধারণ রাউন্ডে বিচারকের দ্বায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্যকার ও সাংস্কৃতিক সংগঠক লিটন ভূঁইয়া, চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর হোসেন বাহার। উপস্থাপনায় ছিলেন চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার ১৮ বছর পূর্তি উৎসব উদযাপন পরিষদের যুগ্ম-আহ্বায়ক অভিজিত রায়।

অনুষ্ঠানে প্রথম সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগীতার (২০১৮ সাল) ইভেন্ট পার্টনার ফেমাস ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাশেদা আক্তার ও প্রথম সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগিতায় (২০১৮সাল) প্রথম স্থান অধিকারকারী দীপা রায় চৈতীকে সম্মাননা স্বরুপ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার ১৮ বছর পূর্তি উৎসব উদযাপন পরিষদের যুগ্ম-আহবায়ক অ্যাড. রফিকুজ্জামান রণি, তাবিবুর রহমান রিঙ্কু, বীরেন সাহা, সমন্বয়কারী মুহাম্মদ আলমগীর হোসেন পাটওয়ারী, সাইদ হোসেন অপু চৌধুরী, মোহাম্মদ নূরে আলম, ইমতিয়াজ উদ্দিন মাসুদ, আসমা আক্তার, রাত্রী কর্মকার প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, প্রথম সেরা আবৃত্তি প্রতিযোগিতায় ক বভিাগে বিজয়ী সুপ্রতীম নন্দী অহন ও মো. রাশীদুল ইসলাম, খ বিভাগের বিজয়ী মিফতাহুল জান্নাত ও সাহেলা মেহজাবীন ছোঁয়া। দ্বিতীয় সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগীতার স্থান নির্ধারণ রাউন্ডে দেশাত্ববোধক সংগীত ও লালর সংগীত বিষয়ের উপর সংগীত পরিবেশন করেন চাঁদপুর সদর উপজেলার সানজিদা আলম সাঞ্জু, একই উপজেলার কাজী কাবীসা, কৃষ্ণকলি দেবনাথ, হাজীগঞ্জ উপজেলার প্রত্যাশা আর্চায্য প্রাচী, চাঁদপুর সদর উপজেলার শ্রদ্ধা গোস্বামী, নিয়ন্তা সরকার, মতলব দক্ষিণ উপজেলার পুনম চক্রবর্ত্তী, হাজীগঞ্জ উপজেলার অনন্ত দে অপু, চাঁদপুর সদর উপজেলার মেঘা ঘোষ ও অর্ণা মজুমদার।

সম্পর্কিত খবর