চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শৌভাযাত্রা অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শৌভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷

১৫অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

শোভাযাত্রায় অংশগ্রহন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো: শফি উদ্দিন, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী সহ সংশ্লিষ্টজন।

ক্যাপসান: গতকাল চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে শৌভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর