চাঁদপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা ২৮ আগস্ট

স্টাফ রিপোর্টার : আগামী ২৮ আগস্ট ২০২৬ (শুক্রবার) বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চাঁদপুর জেলার উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলী আহসান জুনায়েদ, সরোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত, আতাউল্লাহ, মাহাবুব আলম, রিফাত রশিদ ও আবু বাকের মজুমদার। চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় সভাটি পরিচালিত হবে। এনসিপি চাঁদপুর জেলা শাখা এ তথ্য জানিয়েছে।

সম্পর্কিত খবর