
চাঁদপুর খবর রিপোর্ট : আজ ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ/৭ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার সকাল ১১:০০ টায় চাঁদপুর মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি, মোঃ জালাল উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর-২ এবং মোঃ মমিনুল হক, মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর-৫।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ দেলোয়ার হোসেন, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি একান্তভাবে কামনা করছি। অনুষ্ঠানসূচি : সকাল ১১:০০ আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ। সকাল ১১:০৫ মি. পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ।
সকাল ১১:১৫টায় স্বাগত বক্তব্য রাখবেন মোঃ জিয়া হায়দার চৌধুরী, মহাপরিচালক (ভারপ্রাপ্ত), মৎস্য অধিদপ্তর। সকাল ১১:২০মি. মৎস্যজীবী প্রতিনিধিদের বক্তব্য।
বেলা ১১: ৩৫মি. সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য। সকাল ১২:০৫মি. বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য। বেলা ১২:৪৫মি. সভাপতির বক্তব্য রাখবেন মোঃ দেলোয়ার হোসেন, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বেলা ১২:৫৫মি. প্রধান অতিথির ভাষণ ও উদ্বোধন ঘোষণা করবেন মোহাম্মদ আমিন উর রশিদ, মাননীয় মন্ত্রী, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।



