
মাসুদ হোসেন : নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে শুরু হয়েছে তথ্য সংগ্রহ কার্যক্রম। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে ১নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়িতে উক্ত তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ইউনিয়নের সকল বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
উদ্বোধনী দিনে ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ বিল্লাল হোসেন ভুঁইয়ার সার্বিক সহযোগিতায় তথ্য সংগ্রহকারীরা ঘরে ঘরে গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মোল্লা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ সভাপতি জহির বেপারী, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল গাজী, সাধারণ সম্পাদক জাফর খান, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিলন মিজি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, হাবিব হাসান সর্দারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানা যায়, প্রথমে ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করা হবে। পরে ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের নিয়োগপ্রাপ্ত কর্মীরা। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। এতে দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।



