চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মীয় ব্যক্তিত্ব প্রমোদ দাসের পরলোকগমন

চাঁদপুরের বিশিষ্ট ডাল ব্যবসায়ী, মেসার্স দয়াময় ভান্ডারের স্বত্বাধিকারী এবং চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য প্রমোদ কুমার দাস (৭৬) পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত প্রমোদ কুমার দাস চাঁদপুর শহরের নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, চাঁদপুরের সভাপতি এবং শ্রী শ্রী নিতাইগঞ্জ সর্বজনীন পূজা মন্দিরের প্রধান উপদেষ্টা ও বারোয়ারী পূজা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চাঁদপুর শহরের পুরাণবাজার আবাসিক এলাকার বাসিন্দা ও বিশিষ্ট ম্যানপাওয়ার ব্যবসায়ী দয়াল দাসের মামা ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত ৮টায় চাঁদপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য (অন্ত্যেষ্টিক্রিয়া) সম্পন্ন হবে।

তাঁর মৃত্যুতে চাঁদপুরের ব্যবসায়ী মহল, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন।

সম্পর্কিত খবর