
চাঁদপুর খাবার রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের প্রবীণ সদস্য, বর্ষীয়ান সাংবাদিক শ্যাম পদ ভুলু দা গতকাল ব্যক্তিগত কাজে প্রেস ক্লাবে আসেন। এসময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সাথে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ আন্তরিক কথোপকথন হয়।
আলাপচারিতায় তিনি চাঁদপুর প্রেস ক্লাবের অতীত দিনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি প্রেস ক্লাবের বর্তমান কর্মকাণ্ড, সাংগঠনিক অগ্রগতি ও ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বর্তমান কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে সাধুবাদ জানান।
ছবি : দৈনিক চাঁদপুর খবর।



