ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার মতবিনিময়

স্টাফ রিপোর্টার : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কসংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাচ্চু। সভা পরিচালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলী হোসেন বেপারী।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল কাদির গাজী, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক শুক্কুর মুন্সি, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেন, সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন মিজি, সাবেক দপ্তর সম্পাদক মমিনুল হক তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক কাউছার বেপারী ও সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। বক্তারা বলেন, ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

অথচ এ পেশার শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে কাজ করার যথেষ্ট প্রয়োজন রয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এ সময় সংগঠনের সদস্য নবীর হোসেন মনাসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর