
চাঁদপুর খবর রির্পোট: সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর আওতায় মাঠ পর্যায়ের কর্মরত চাঁদপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল আলম ভূইয়ার মৃত্যুতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সেসিপ পরিবারের পক্ষে সেসিপ প্রোগ্রাম পরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. একিউএম শফিউল আজম গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছন।
গতকাল এক শোকবার্তায় সেসিপ প্রোগ্রাম পরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. একিউএম শফিউল আজম এ শোক জানান।
মোকবার্তায় তিনি বলেন, ১৫জানুয়ারী মঙ্গলবার কুমিল্লা শহরে রাত ৮ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চাঁদপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল আলম ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সেসিপ পরিবারের কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত। মোহাম্মদ মাসুদুল আলম ভূইয়া ছিলেন একজন কর্তব্যপরায়ণ, সৎ ও দক্ষ কর্মকর্তা। শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
আমরা মহান সৃষ্টিকর্তার নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। এই অপূরনীয় ক্ষতি ও শোক ধৈর্যের সাথে মোকাবেলার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করছি।




