যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের নেতৃত্বে সুবিদপুরে অসহায় পরিবারে হামলা

স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জ উপজেলার ৪ নং পশ্চিম সুবিদপুর ইউনিয়নে খাল খননকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের নেতৃত্বে অসহায় পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে ওই পরিবারের ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন সুবিদপুর ইউনিয়নের আইটপাড়া গ্রামের ঢালী বাড়ি আলমগীর ঢালী তার ছেলে শাহাবুদ্দিন ঢালী, রাছেল ঢালী, স্ত্রী জাহানারা এবং মেয়ে ছাবুনী আক্তার। এদের মধ্যে আলমগীর ঢালী তার ছেলে শাহাবুদ্দিন ঢালী, রাছেল ঢালী ও স্ত্রী জাহানারা বেগমের অবস্থা গুরুত্বর হওয়ায় বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আলমগীর ঢালী জানায়, আমার বসত বাড়ির পাশের খালটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম টিটু, সুজন বেপারী ও শাহ আলম বেপারী খনন শুরু করে।

এবং খননের এক পর্যায়ে তারা উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার নিজ বাড়ির বিতরে থাকা একাধিক গাছ পালা কেটে ফেলে তখন আমরা বাধা দেই। এতেই তারা ক্ষীপ্ত হয়ে দলবল নিয়ে এসে এদিন রাতে আমার ও আমার পরিবারের উপর হামলা চালায়। এমনকি এক পর্যায়ে তারা আমার মেয়ে ছাবুনী আক্তারকে উঠিয়ে নিয়ে যেতে চায়।

পরে আমাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আমি এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।

সম্পর্কিত খবর