তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অ্যাড: কুহিনুর বেগমের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার : রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক পিপি অ্যাড: কুহিনুর বেগমের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ দুপুরে চাঁদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কালে চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড: কুহিনুর বেগম বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা উত্থাপন করেছেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে শুরু করে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার কাছে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ করছি।

তিনি আরো বলেন আমারা চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগে আমরা বিভিন্ন স্থানে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছি।

এ সময় ছাত্রদল নেতা ফয়েজ সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর