কুমারডুগিতে স্কুটার-আইদি বাসের সাথে সংঘর্ষে স্কুলছাত্র নিহত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর কুমিল্লা মহাসড়কে সিএনজি স্কুটার অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে আইদি পরিবহন বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে ১২ বছর বয়সী তাহিম নামে স্কুল ছাত্র নিহত হয়েছে।

এই ঘটনায় বাবা মাসহ একই পরিবারের আরো চারজন গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় কুমারডুগি এলাকায় চাঁদপুরগামী আইদি পরিবহন বাস আসার পথে বিপরীত দিক থেকে সিএনজি স্কুটার সাথে সংঘর্ষ হয়। ছেলের মৃত্যুর খবর এখনো জানেনা পিতা মাতা।

দুর্ঘটনায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কুমিল্লায়।

ঘটনাস্থলে সিএনজিতে থাকা পাঁচ জন যাত্রী গুরুতর আহত হলে একজন মারা যায়। সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র তাহিম হাজিগঞ্জ উপজেলার টোরা ঘর এলাকার কাজী মনিরের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয় নিহতের মা সিমা আক্তার, বাবা কাজী মনির, একই পরিবারের মিথিলা ও সামিয়া। তারা সপরিবারে ঢাকা থেকে লঞ্চযোগে চাঁদপুরে এসে সিএনজি যোগে হাজীগঞ্জ যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর লঞ্চ ঘাট থেকে পাঁচ জন যাত্রী নিয়ে হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় সিএনজি চালক। কুমড়ার ডুগী এলাকায় আসার পর একটি অটো রিক্সাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আইদি পরিবহন বাসের সাথে সংঘর্ষ লাগে।

এ সময় সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এই ঘটনায় সিএনজি চালক দায়ীর কারণ বেপরোয়া গুতিতে এসে ওভারটে করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানায়। সম্প্রতি কুমড়ার ডুগী এলাকায় এর পূর্বেও অনেক সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণ গিয়েছে।

অদক্ষ চালক ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটছে। সড়ক দুর্ঘটনা কমাতে অবৈধ সিএনজি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

সম্পর্কিত খবর