
স্টাফ রিপোর্টার : রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটি ২০২৫—২৬ সালের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির জরুরী বোর্ড সভা গত ৩১ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল বোর্ড সদস্যেদের সম্মতিতে সভাপতি পদে রোটারীয়ান এস এম মোর্শেদ সেলিম ও সাধারণ সম্পাদক পদে রোটারীয়ান ইলিয়াস মজুমদার—কে ২০২৫—২০২৬ রোটা বর্ষে দায়িত্ব পালন করার জন্য নির্বাচিত করা হয়।
এ সময় রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটি সকলেই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান মুহাম্মদ রকিবুল হাসান রুমন। এ সময় উপস্থিত ছিলেন— চার্টার প্রেসিডেন্ট রোটা: রহিমা বেগম, ক্লাব টেইনার রোটা: মফিজ উদ্দিন সরকার, সহ সভাপতি রোটা: কাজী খায়রুল হাসান জুমন,
রোটা; তাজুল ইসলাম, রোটা: মাহমুদ হাসন কবির, রোটা: অসিফুল ইসলাম, রোটা: এম সাখাওয়াত হোসেন। উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি রোটা: এস এম মোর্শেদ সেলিম বাংলাদেশ পুস্তক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি ন্যাশনাল লাইব্রেরীর সত্ত্বাধিকারী।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক পদে রোটা: ইলিয়াস মজুমদার সিটি ব্যাংক এর হাজীগঞ্জ শাখায় দায়িত্ব পালন করছেন।




