চাঁদপুর পৌরসভার অভিযুক্ত ৫কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিন : মানিক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় দেখেছিলাম চাঁদপুর পৌরসভার ৫জন ব্যক্তির নামে অনিয়মের অভিযোগ উঠেছে । এটা কিন্তু দীর্ঘ ১৫বছরের কমপ্লিন এ ৫জনের নামে। এরা ফ্যাসিবাদের সাথে জড়িত ।

গত ৮জানুয়ারী চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার-২০২৪ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় চাঁদপুর পৌরসভার অনিয়মের নিউজের পরিপ্রেক্ষিতে এ কথাগুলো বলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি আরো বলেন,চাঁদপুর জেলা প্রশাসক এখানে উপস্থিত আছেন, আপনি তাদের বিষয়টি তদন্ত করেন। তদন্ত
করে তাদের বিচারের আওতায় আনেন। এরাও ফ্যাসিবাদের অংশ।

সম্পর্কিত খবর