
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলা ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারী) দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এলাকার গরীব দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে এই কম্বল বিতরণ করা হয়।
এদিন ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বিএনপি’র সহযোগিতায় ১’শ ৮৫ জনকে ১টি করে এই কম্বল দেয়া হয়।
উক্ত কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদ। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন এর সার্বিক তত্ত্বাবধানে, ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি’র সহযোগিতায় কম্বল বিতরণ উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল মিজি, ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন প্রমূখ।




