
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে রাজনৈতিক ক্ষমতায়নে ইনক্লুসিভ টক (অর্ন্তভূক্তিমূলক সংলাপ) হতে নারীর জন্য অনুকুল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহবান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
সোমবার (৯ ডিসেম্বর)চাঁদপুর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত নারীর রাজনৈতিক ক্ষমতানে সংলাপে জেলা বিএনপি, জাতীয় পার্টি, গণ-অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ম্যাফ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, সাংবাদিক শরীফ চৌধুরী, চাঁদপুর সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক রহিম বাদশা, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, জাতীয় পার্টির ফেরদৌস আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংলাপ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলোঃ সংগঠন এবং দলে নারীর ক্ষমতায়নের জন্য পুরুষ সমর্থন প্রচার ও বৃদ্ধি করা।
এছাড়াও অংশগ্রহণকারীদের রাজনীতিতে নারীর চ্যালেঞ্জ, লিঙ্গ ব্যবধান, এবং সামাজিক নিয়ম ও বাঁধা সম্পর্কে অবহিত করা।
অংশগ্রহণকারীদের সংগঠন এবং রাজনীতিতে মহিলাদের জন্য একটি নিরাপদ স্থান তৈরি করার বিষয়ে আলোচনা করতে অনুপ্রাণিত করা হবে। অংশগ্রহণকারীদের লিঙ্গ সমতা সংক্রান্ত সমস্যা এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় পুরুষ মিত্রতার গুরুত্ব সম্পর্কে বোঝাপড়া করা হবে।
দলীয় আলোচনার বিষয়বস্তু ছিলোঃ সাম্প্রতিক প্রেক্ষাপটে তরুন নারীদের চ্যালেঞ্জসমূহ এবং নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরিতে ছাত্র/যুবদের ভূমিকা। সাম্প্রতিক প্রেক্ষাপটে এলাকায় নারীদের চ্যালেঞ্জসমূহ এবং নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরিতে সিএসওর (ঈঝঙ) ভূমিকা। সাম্প্রতিক প্রেক্ষাপটে রাজনীতিতে নারীদের চ্যালেঞ্জসমূহ এবং নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক পুরুষ নেতাদের ভূমিকা।
ইত্যাদি বিষয়ের উপর তাদের প্রনীত অ্যাকশন প্লান এর আলোকে নারীর জন্য অনুকুল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি, নির্বাচনে ও দলীয় কমিটিতে যোগ্য নারীদের মূল্যায়ন করা, নারী কমিটির জন্য আর্থিক বরাদ্দ রাখা, নারী রাজনীতিবীদদের জন্য প্রশিক্ষনের আয়োজন করা ইত্যাদি বিষয়ে তাদের সুপারিশ তুলে ধরেন।
ইউকেএইড -এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস) প্রকল্প এই উদ্যোগের সহায়তা করেছে।




