চাঁদপুরে মাদকদ্রব্য আইনে ২বছরের সাজাপ্রাপ্ত মালেক মোল্লা আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া’র তত্ত্বাবধানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক মাদক মামলায় ২বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার এএসআই (নিঃ) তরুন কান্তি চাকমা এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৩০, তারিখ-১৭/০৪/২০১১ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১) এর ১০(ক), জিআর-১৮৩/১১(সদর), এসসি-১২৯/১১ এবং বিজ্ঞ আদালতের প্রসেস নং-৩৯৭/২৩ এর ০২ বছরের সশ্রম কারাদন্ড ও ১,০০০টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ আব্দুল মালেক মোল্লা কে আটক করে।

তার পিতা-আব্দুল কাদের মোল্লা, সাং-প্রফেসর পাড়া, মোল্লা বাড়ী, থানা ও জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সম্পর্কিত খবর